শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শহিদ ছাত্রনেতা মহিমের নামে চত্বরের দাবিতে মেয়রকে স্মারকলিপি

চট্টগ্রামের ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়ে “মহিম চত্বর” নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছে শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি।

- Advertisement -
ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়ে “মহিম চত্বর” নির্মাণের দাবিতে মেয়রকে স্মারকলিপি দিচ্ছেন সাবেক ছাত্রনেতারা।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর এবং সদস্য সচিব এম আর আজিমসহ সংঠনটির নেতৃবৃন্দ।

- Advertisement -shukee

এসময় তারা বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার। তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে তার নামে একটি চত্বর নির্মাণ করে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড় চত্বর নির্মাণ করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও