শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

নতুন প্রজম্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবেঃ সিটিমেয়র

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
পাহাড়তলি কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিল শিক্ষা।

- Advertisement -shukee

মঙ্গলবার (২৫ জুন) সকালে পাহাড়তলি কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ মন্তব্য করেন।

পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও  বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক সুশীল কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন-মোহাম্মদ হানিফ, এম বি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নতুন প্রজম্মকে মান সম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বখাদ্য সংস্থার সহযোগিতায় স্কুল ফিডিং কর্মসুচী চালু করেছে। সরকার শিশুদেরকে শিক্ষার আওতায় আনতে চায়। মেয়র বলেন, স্বাধীনতার বহু বছর পরও আমরা জাতিকে পুরোপুরি শিক্ষিত করতে পারেনি। অথচ আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করে শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশী অর্জন করেছে। তিনি শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে আরো অধিক দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

নগরীর বিশ্ব কলোনীস্থ জয়ন্তীকা আবাসিক এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন-কাউন্সিলর জহিরুল আলম জসিম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী

 

সর্বশেষ

এই বিভাগের আরও