Friday, 2 October 2026

[the_ad id='15178']

জিইসিতে সিডিএর পর এবার চসিক, ফুটপাত দখলমুক্ত করতে খোদ মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের যানজটের অন্যতম হটস্পট জিইসি মোড় ও এর আশপাশে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযানের চার দিনের মাথায় এবার মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

বৃহস্পতিবার গোলপাহাড় মোড় থেকে জিইসি পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সংস্থাটি। এতে নেতৃত্ব দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee

অভিযানে ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

মেয়র বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত রোববার জিইসি মোড়ের বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে পার্কিং, অনুমোদিত নকশা ও ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়ম দেখতে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে ওই অভিযানে সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোরস্থ ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবনসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সেন্ট্রাল প্লাজার কোনো মার্কেট কর্তৃপক্ষই অনুমোদিত নকশা দেখাতে পারেনি।

অনুমোদিত নকশা দেখানো ও অনিয়ম সংশোধনে সংশ্লিষ্টদের সাত দিনের আল্টিমেটাম দেয় সিডিএ। একই সঙ্গে ফুটপাত দখল ও অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে কয়েকটি প্রতিষ্ঠানকে সময় দেয়া হয়।

সিডিএ চেয়ারম্যান বলেন, জিইসি মোড়ের বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গায় স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের চলাচলের পথও দখল করে রাখা হয়েছে।

সাত দিনের মধ্যে অনিয়ম সংশোধন না হলে সিডিএর ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি

সর্বশেষ

এই বিভাগের আরও