Tuesday, 29 September 2026

[the_ad id='15178']

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

আন্দামান সাগর থেকে সৃষ্ট নিম্নচাপের রেশ কাটতে না কাটতে একই অঞ্চলে আবারও আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৮-০৯-২০২৬) একই এলাকায় অবস্থান করছিল।

- Advertisement -shukee

এটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছ।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ

সর্বশেষ

এই বিভাগের আরও