নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর )পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

বায়েজিদ বোস্তামী সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযানে উক্ত মালামাল জব্দ পূর্বক ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সফরে আগত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

