চট্টগ্রাম নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে অনুমতি বিহীন বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২২সেপ্টেম্বর) চালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
- Advertisement -

অভিযানে নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতিবিহীন শতাধিক বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরীর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

