Sunday, 13 September 2026

[the_ad id='15178']

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা কুমিল্লায়, স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জখম

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে নিজ বাড়িতে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৮)-কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে এবং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য, শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন |

- Advertisement -shukee

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর  আনোয়ার মেম্বার গা ঢাকা দেন।  শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপনে গ্রামে প্রবেশ করে আনোয়ার হোসেন স্ত্রী-সন্তানের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। খবর পেয়ে গভীর রাতে সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের অনুসারী সাবেক ইউপি সদস্য ফিরোজ, কবির মুন্সী, জালাল ও পিন্টুর নেতৃত্বে সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন এবং হাত-পায়ের রগ কেটে মৃত্যু ‍নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী মোমেনা বেগমের দাবি, তার স্বামী আনোয়ারের কাছে ইউপি সদস্য ফিরোজ, কবির মুন্সী, জালাল ও পিন্টুরা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ফিরোজ, কবির মুন্সী, জালাল ও পিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের নম্বর বন্ধ থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও