আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে খতমে কুরআনে পাক, মিলাদ মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবরশাহ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। আলোচনা করেন ১০নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক, সদস্য নাসির উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আলী, আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান, বিএনপি নেতা নুর আলম, মোহাম্মদ ইসকান্দার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বাবুল, রিপন হোসেন, কামাল মেম্বার সহ অন্যরা।


উল্লেখ্য যে, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয় এবং বেগম খালেদা জিয়া জামে মসজিদ প্রতিষ্ঠা করেন, একই ফাউন্ডেশন এবং ট্রাস্ট এর উদ্যোগে বর্তমানে বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার নামে দুর্গতদের জন্য পাঁচটি গৃহ নির্মাণ, গত বছর ফেনীতে দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ করে দেয়া হয় এবং ফটিকছড়িতে খালেদা জিয়ার নামে ত্রাণ বিতরণ করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে আলোচকগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

