চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর -ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কার্যকরী পরিষদ—(২০২৬-২০২৯)ইং-এর শপথ গ্রহণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার সফিক উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার মোহাম্মদ ইছহাক মিঞা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. সাহাদাত হোসেন, প্রধান নির্বাচন কমিশনার সফিক উদ্দিন আহমদ চৌধুরী এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ ইছহাক মিঞা।
পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সফিক উদ্দিন আহমদ চৌধুরী।
শপথ নেওয় নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম ফরিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ পেয়ারু ও সহ-সভাপতি মেজবাহ উল আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম ও নাজিম উদ্দীন আহম্মদ।
এছাড়াও আরও দায়িত্ব পেয়েছেন অর্থ সম্পাদক সৈয়দ মাহবুব আর রশিদ, সহকারী অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাঈদ মোহাম্মদ শফি, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন হাসান এবং ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া ও মহিন উদ্দিন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মার্কেটের সার্বিক পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

