Friday, 14 August 2026

[the_ad id='15178']

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৫ জনে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

- Advertisement -

স্বাস্থ্য অধিদফতরের ১৪ আগস্টের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -shukee

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩০ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট এক লাখ ২২ হাজার ৭৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড় পেয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও