প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে তিজারাহ অটোমোবাইলসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা তিজারাহ অটোমোবাইলস থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং তিজারাহ অটোমোবাইলসের পক্ষে স্বাক্ষর করেন জোবায়ের হাসান, ডিরেক্টর, সেলস অ্যান্ড অপারেশন্স।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য তিজারাহ অটোমোবাইলসের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালূ সংযোজন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিজারাহ অটোমোবাইলস-এর এনামুল হাসান রায়হান, ডিরেক্টর, সেলস করপোরেট উপস্থিত ছিলেন। এছাড়া প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

