Saturday, 15 August 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি-যুবদলের খাদ্য সহায়তা বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ছয় পরিবারের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড পৌরসভা যুবদল। বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপি ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

- Advertisement -

এ সময় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন বলেন, বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জরুরি সামগ্রী নিয়ে তাঁরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। পরবর্তীতে আরও ব্যাপকভাবে সহায়তা করা হবে। তিনি বলেন, সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘব করাই তাঁদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্ল্যাহ,পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান হিরু, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, শাহাবুদ্দিন, জন্মাষ্টমী পরিষদের সদস্য সচিব সুনন্দ ভট্টাচার্য্য সাগর,পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ছাত্রদল নেতা আহসানুল আলম মুন্না, বাহার উদ্দিন নিরব, সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ জিকু, সাধারণ সম্পাদক একরামুল হক শিপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড পৌরসভা সদরের আমিরাবাদ এলাকায় মনু কোম্পানির বাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে যায়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও