রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ ও রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চিটাগাংয়ের উদ্যোগে প্রথম যৌথ সভা শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়। সভা আহ্বান করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভাপতি পঙ্কজ বিশ্বাস। সভায় রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চিটাগাংয়ের সভাপতি মেহেদী হাসান আল মাহমুদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাজ সোহানি সুলতানা। মেম্বারশিপ ডেভেলপমেন্ট মান্থ উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন রিপসা কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান এম আবু তৈয়ব, পিপি রোটারিয়ান মনিরুজ্জামান, সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান সালেহ, সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান, পিপি রোটারিয়ান আব্দুল কাদের বিপ্লব, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান বাপ্পি, রোটারিয়ান আশরাফুল আলম, রোটারিয়ান মোহাম্মদ আশিকুর রহমান, রোটারিয়ান খায়রুল আমিন, রোটারিয়ান সুজয় বিশ্বাস, রোটারিয়ান নুসরাত জাহান, রোটারিয়ান সুবর্ণ দে, রোটারিয়ান শুভময় দাশ প্রমুখ।
বক্তারা রোটারির সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় যৌথ উদ্যোগের সফলতা কামনা করে বোর্ড অব থ্যাঙ্কস প্রদান করেন রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু।

