শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

জনগণের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই: সাঈদ আল নোমান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নগরের সুগন্ধা সিটি করপোরেশন  আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -shukee

সাঈদ আল নোমান বলেন, দুর্যোগের এই সময়ে বিভেদ নয়, প্রয়োজন জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক, সহমর্মী ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, রাশেদ খালেদ, জসিম উদ্দিন, মো. ইসমাইল, গোলাম মনসুর, এইচ এম আজাদ, শহীদুল আলম খসরু, তারেক রশিদ, জাকির হোসেন, অ্যাডভোকেট সাইফুল, শেখ রাসেলসহ সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতারা।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও