চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রবিবার (২৬ জুলাই ) উপজেলার পশ্চিম সাধনপুর দীঘির পাড়া এলাকায় (মেজর শরীফের বাড়ীর উঠোনে) ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস, চট্টগ্রাম এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা প্রদান করেন ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস এর প্রেসিডেন্ট ডাঃ সেলিনা হক এবং ডা. রিয়াহুল জান্নাত, ডা. মুজতাহিদ জামান (ইরাম), ডা. পূজা পাল, ডা. তানিয়া সুলতানা, ডা. রোয়েনা নাঈম, ডা. জাহিদ হাসান, ডা. তামান্না আক্তার এবং ডা. দীপ্ত দাস তীর্থ।

তাঁরা বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। আয়োজক ক্লাবটির এক্সিকিউটিভ কমিটির সদস্য ফারহানা মোস্তফা লিজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যম্পটিতে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, সাধনপুর ইউনিয়নের মাস্টার সাইফুর রহমান, মো. হুমায়ুন কবির, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরাও এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


