ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের ৩৮৬তম কাউন্সিল সভা গত ২৪ জুলাই সন্ধ্যায়, আইইবি, কক্সবাজার উপকেন্দ্রে পিডিবি রেস্ট হাউজ হলিডে মোড়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন।

সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সকল স্থানীয় কাউন্সিল সদস্যগণ ও সম্মানী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড ইন্টারন্যাশনাল) প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) প্রকৌশলী এ টি এম তানভীর উল হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী। এছাড়াও কক্সবাজার উপকেন্দ্রের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সম্পাদক ও কাউন্সিল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম । এরপর গত কাউন্সিল সভার পর হতে যেসকল প্রকৌশলী, পরিবারের সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের শোক প্রস্তাব ও রুহের মাগফেরাত কামনা এবং আইইবি’র সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোমিনুল হক।
সভায় সর্বসম্মতিক্রমে আইইবি, কক্সবাজার উপ-কেন্দ্রের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কলাতলী মোড়ে নির্মানাধীন ভবন নির্মানের কাজ দ্রুত শেষ করা, মেরিন ড্রাইভ রোডে ভবন নির্মানের পরিকল্পনা গ্রহণ, পরিকল্পিত কক্সবাজার নগর উন্নয়নে উদ্যোগ গ্রহণ, প্রকৌশল ভিত্তিক বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বন্যাকবলিতদের পুর্নবাসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়।

