Sunday, 13 September 2026

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ফল সেমিস্টার—২০২৬ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

- Advertisement -shukee

সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনটাই হলো নিজেকে গড়ার সময়। শিক্ষার্থীদের প্রধান কাজ নিয়মিত অধ্যয়নের মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করা।

প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, শিক্ষা জীবনের সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিকে বেছে নিয়েছো বলে তোমাদের ধন্যবাদ। সাউদার্ন ইউনিভার্সিটি তোমাদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা করে যাবে।

রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতিমুক্ত, তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলাম ও শিমুল দাশ। নিজেদের বক্তব্যে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দৃষ্টি—এমা বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং ফল সেমিস্টার—২০২৬ এর ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও