রবিবার, ২৬ জুলাই ২০২৬

[the_ad id='15178']

দৃষ্টিপ্রতিবন্ধী অধিকারকর্মী রাসেল পেলেন ‘বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও উদ্যোগকে স্বীকৃতি জানাতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) আয়োজিত ‘বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’-এর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে। বি-স্ক্যানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফেসবুকভিত্তিক জনমত জরিপে সর্বাধিক ভোট পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী অধিকারকর্মী মোহাম্মদ রাসেল ‘বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন।

- Advertisement -

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও ১০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেন।

- Advertisement -shukee

মোহাম্মদ রাসেল একজন দৃষ্টিপ্রতিবন্ধী আইটি প্রশিক্ষক, প্রতিবন্ধী অধিকারকর্মী ও সংগঠক। গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ পর্যন্ত তিনি ১,২০০ জনেরও বেশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে কম্পিউটার, স্ক্রিন রিডার প্রযুক্তি, স্মার্টফোন অ্যাক্সেসিবিলিটি, আইসিটি দক্ষতা এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ প্রদান করেছেন। তাঁর দীর্ঘদিনের অবদান বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলায়মান রাসেল এবং সাবেক ব্যাংকার ও প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সহযোগী লিয়াকত আলী খান চন্দন।

বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও ১০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী

সর্বশেষ

এই বিভাগের আরও