রোটারি ক্লাব অফ অ্যাঙ্কর সিটি চিটাগাং এর নিয়মিত সভা শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান মেহেদী হাসান আল মাহমুদ নিয়মিত সভা আহ্বান করেন। ক্লাব সচিবের দায়িত্ব পালন করেন রোটারিয়ান মোহাম্মদ আশিকুর রহমান আখন্দ ।

ক্লাব সভাপতি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নিয়মিত সভা শুরু করেন। শুভেচ্ছা আলোচনায় অংশ নেন রিপসা সিনিয়র স্পেসাল এইড রোটারিয়ান এমদাদুল আজিজ, কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ , সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান আাতাউর রহমান বাপ্পি, রোটারিয়ান গিয়াস, রোটারিয়ান আশরাফুল আলম, রোটারিয়ান মতিন ইবনে রহমান , রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রোটারিয়ান শাহাদাৎ হোসেন, রোটারিয়ান নুসরাত জাহান, রোটারিয়ান সূবর্না দে, রোটারিয়ান পংকজ বিশ্বাস। উপস্থিত ছিলেন, রোটারিয়ান মৌসুমি ভট্টাচার্য, রোটারিয়ান এহসান মাহমুদ আলম, অতিথি কাইয়ুমুল আমিন ও মাসুদুর রহমান।
ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান জুয়েল, রোটারিয়ান শিবলী, রোটারিয়ান খাইরুল আমিন। এছাড়া সদ্য যোগদানকৃত রোটারিয়ান মোহাম্মদ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা টিম চট্টগ্রামের কো-অর্ডিনেটর রোটারিয়ান ইব্রাহীম হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে রিপসা টিমকে সহযোগিতার আহবান জানান।
ক্লাব সভাপতি রোটারিয়ান মেহেদী হাসান আল মাহমুদ বর্তমান সময়ে বন্যা পরিস্হিতিতে রিপসা টিমের সাথে একত্বতা ও সহযোগিতা করার ঘোষণা দেন এবং সকলকে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহবান জানিয়ে নিয়মিত সভার মুলতবি করেন।

