রবিবার, ১২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

দক্ষিণ পতেঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক মেয়রের ত্রাণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শনিবার (১১জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি পানিবন্দী পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মেয়র স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

- Advertisement -shukee

ত্রাণ বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দুর্যোগের এই সময়ে কোনো নাগরিককে একা রাখা হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় নগরবাসীর পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত তদারকি, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে চলমান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেওয়ানবাজার রুমঘাটায় ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে চসিক মেয়র  দ্রুত ভবন অপসারণের নির্দেশ দেন।

চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র ভবনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন কোনোভাবেই জনসাধারণের জন্য নিরাপদ নয়। তাই দ্রুত ভবনটি অপসারণের কার্যক্রম শুরু করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা না থাকে।

মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবনটির আশপাশে অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন অবস্থান না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশনা দেন।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও