শনিবার, ১১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পানি বন্দিদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবায়দা রহমানের নির্দেশনায় এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে বিগত ৫ দিন ধরে প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১০ জুন) বিকালে নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকার পানি বন্দি মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

- Advertisement -shukee

জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মসূচির কো অর্ডিনেটর ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মনিটর (কৃষি) অধ্যাপক ড. এহসানুল হক রোকন, চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, ডা. মিনহাজুল আলম, ডা. তানভীর হাবিব তান্না, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. রাজেদ আল হাসান, ডা. ফজলে রাব্বী শিহাব, ডা. বেলাল উদ্দিন, প্রকৌশলী ফাহাদ আহম্মেদ, প্রকৌশলী আল আমিন ইসলাম, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও