শুক্রবার, ১০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

দাম কমল সোনা ও রুপার, আজ ভরি কত?

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির জরুরি সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

- Advertisement -

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩০ টাকা। সে হিসেবে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৮ হাজার ১৭৫ টাকা হওয়ায় প্রতি ভরির মূল্য প্রায় ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫ হাজার ৬১০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম হয়েছে প্রায় ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১২ হাজার ৭৫৫ টাকা নির্ধারণ হওয়ায় প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

- Advertisement -shukee

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়ে নতুন হার নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম ৩৯৫ টাকা, ফলে প্রতি ভরির মূল্য প্রায় ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হওয়ায় প্রতি ভরি বিক্রি হবে প্রায় ৪ হাজার ৩৭৪ টাকায়। ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৭৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতি ভরির মূল্য হবে প্রায় ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে গহনা বিক্রি বা পুরোনো গহনা বদলে নতুন গহনা নেয়ার ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগে থেকে প্রচলিত নিয়মই অনুসরণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও