শুক্রবার, ৩ জুলাই ২০২৬

[the_ad id='15178']

গ্রাহকদের গাড়ির এক্সক্লুসিভ সার্ভিস দিতে

প্রাইম ব্যাংক ও কার হাউজ ইমপোর্টস-এর চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি কার হাউস ইপোর্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার কার হাউস ইপোর্টস লিমিটেডের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

- Advertisement -

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে কার হাউস ইপোর্টস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা উপভোগ করবেন।

- Advertisement -shukee

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউস ইপোর্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এইচ এম অভিক আনোয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; কার হাউস ইপোর্টস লিমিটেড-এর ডিরেক্টর সাব্বির আওলাদ; জিএম মো. রাশেদুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সর্বশেষ

এই বিভাগের আরও