বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

জুন মাসে রেমিট্যান্স এলো ২৮১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, মাসজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার দেশে এসেছে।

- Advertisement -

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

- Advertisement -shukee

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে মোট ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে দেশে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় যা ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে।

এপ্রিল মাসে রেমিট্যান্স ছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

এর আগে ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

অক্টোবরে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, আগস্টে রেমিট্যান্স ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে এটি সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সর্বশেষ

এই বিভাগের আরও