মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা গতকাল (২৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অনুপ ভট্টাচার্য পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠ ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি-বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রোটারি সেন্টারের নবনির্বাচিত সভাপতি পিডিজি ইঞ্জিনিয়ার মো.মতিউর রহমান।

- Advertisement -shukee

অতিথি-বক্তার জীবনী পাঠ করে শোনান রোটারিয়ান মো.তানভির হোসেন। পিডিজি মতিউর রহমান ক্লাব পরিচালনার নিয়ম-নীতি ব্যাখ্যা করে বলেন,রোটারি ইন্টারন্যাশনালের প্রধান কার্যক্রম ও কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে বছরের ১২মাসকে বিশেষায়িত মাস হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। যেমন- জুলাইকে নতুন নেতৃত্ব মাস,আগস্ট হল সদস্যতা ও নতুন ক্লাব গঠন মাস, সেপ্টেম্বর মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতার মাস, অক্টোবর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন মাস,নভেম্বর রোটারি ফাউন্ডেশন মাস,ডিসেম্বর রোগ প্রতিরোধ ও চিকিৎসার মাস,জানুয়ারি বৃত্তিমূলক সেবা মাস, ফেব্রুয়ারি শান্তি ও বিরোধ প্রতিরোধ ও মীমাংসা মাস,মার্চ পানি ও পয়ঃনিষ্কাশন মাস,এপ্রিল মা ও শিশু স্বাস্থ্য মাস, মে যুব সেবা মাস আর জুন মাস হল রোটারি ফেলোশিপ মাস। এ মাসগুলোকে অনুসরণ করে রোটারি কার্যক্রম পরিচালনা করার জন্যে তিনি ক্লাব সভাপতিকে পরামর্শ দেন। এসময় তিনি রোটারি পিন পরিয়ে জাগোয়ার রিসোর্সেস এন্ড ক্যাপিটাল পিটিই লিমিটেডের কান্টি-হেড ইফতেখার আহম্মদ জুয়েলকে ক্লাবের নতুন সদস্য (রোটারিয়ান) হিসেবে বরণ করে নেন।

সভায় বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব মিডটাউনের পিপি রোটারিয়ান হারুন অর রশিদ,রোটারি ক্লাব অব সাগরিকার পিপি রোটারিয়ান লেখক খনরঞ্জন রায়, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ এর সভাপতি রোটারিয়ান আশরাফুল আলম।

ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান আমজাদ হোসেন পিএইচএফ,পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক পিএইচএফ, পিপি রোটারিয়ান মো.গোলাম মওলা মামুন,রোটারিয়ান ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন,রোটারিয়ান ব্যবসায়ী মো.বোরহান উদ্দিন,রোটারিয়ান মো.তানভির হোসেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইচএফ ও সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. শওকত হোসেন।

ইফতেখার আহম্মদ জুয়েলকে রোটারি পিন পরিয়ে দিচ্ছেন পিডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান

সর্বশেষ

এই বিভাগের আরও