সোমবার, ২৯ জুন ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল, “ শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”

- Advertisement -

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর  কক্সবাজারের যৌথ আয়োজনে ও ইপসার সহযোগিতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

- Advertisement -shukee

জেলাপ্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজারের ডিআইজি মোর্তজা মোর্শেদ, ইপসার প্রোগ্রাম অফিসার আলী আদনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), ওয়ার্ল্ড ভিশন, রুম টু রিড-এর প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কক্সবাজার জেলাপ্রশাসক মো. আব্দুল মান্নান

আজ সোমবার (২৯ জুন) সকালে জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, শিশুর স্থান কখনোই কর্মক্ষেত্রে নয়; বরং বিদ্যালয়, খেলাধুলা ও নিরাপদ পারিবারিক পরিবেশেই তাদের বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। শিশুশ্রম নির্মূলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও মর্যাদাপূর্ণ শৈশব গড়ে তোলা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) শিশুশ্রম প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য টেকসই সহায়তা নিশ্চিত করতে তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন।

শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

সর্বশেষ

এই বিভাগের আরও