Sunday, 20 September 2026

[the_ad id='15178']

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত হাজারের বেশি

ঢাকা প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৩ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৯৬ জন। সব মিলিয়ে এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জন।

এ সময়ের মধ্যে মোট ৭৯ হাজার ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ

এই বিভাগের আরও