শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী বর্ণিল হারমোনি ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গল সংলগ্ন এলাকার নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণিল হারমোনি ফেস্টিভ্যাল। শুক্রবার (১৯ জুন) ফুলছড়া চা বাগান মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

- Advertisement -

এ সময় পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি আমরা। দেশের পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি ও এথনিক ট্যুরিজম- এর বিকাশের লক্ষ্যে আমরা পরিকল্পনা প্রণয়ন করছি।

- Advertisement -shukee

তিনি বলেন, আপনাদের দাবি অনুসারে নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠায় আমরা কাজ করব। বিদেশি পর্যটকদের আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। সিলেটকে আমরা পর্যটনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে চাই।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও পর্যটন খাত অংশে কমিনিউটি ট্যুরিজম, এথনিক ও ওয়াটার ট্যুরিজম বিকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিলুপ্তপ্রায় বৈচিত্রময় সংস্কৃতির পুনরদ্ধারের মাধ্যমে টেকসই রুপদানের লক্ষ্যে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করেছে।

তিনি বলেন, সারা বিশ্বের ট্যুরিস্টদের নিকট একটি নির্দিষ্ট অঞ্চল বিশেষত সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বৈচিত্রময় সংস্কৃতি ও জীবনধারা আকর্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মৌলভিবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভিবাজার-৪ আসনের সংসদ সদস্য মো মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও