রবিবার, ১৪ জুন ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত ইসলামী  ব্যাংক পিএলসি এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর চট্টগ্রাম অঞ্চলের ১০ টি শাখার অংশগ্রহণে গত ১১ জুন  ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার, সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ব্যাংকের বিনিয়োগ বাড়ানো, বৈদেশিক বাণিজ্যে গতিশীলতা আনয়ন, নতুন আমানত সংগ্রহসহ খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও