শুক্রবার, ৫ জুন ২০২৬

[the_ad id='15178']

ঝড়ের আভাস চার অঞ্চলে , নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

দেশের অভ্যন্তরীণ চার অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ দুপুর ১টার মধ্যে দেশের বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

- Advertisement -

ঝড়ো আবহাওয়ার কারণে নদী অববাহিকায় সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

- Advertisement -shukee

এসব অঞ্চলের নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনার দিকে খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

সর্বশেষ

এই বিভাগের আরও