শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

অর্থমন্ত্রীর সঙ্গে চিটাগাং চেম্বার নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে মেহেদিবাগের বাসভবনে সাক্ষাৎ করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালকমণ্ডলী।

- Advertisement -

এসময় চট্টগ্রামের সমস্যা, চট্টগ্রাম কাস্টমসের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ওভারব্রিজ, ওয়েব্রিজ, বন্দর সেবা এবং ট্যারিফসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

- Advertisement -shukee

এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে ভ্যাট আদায়ের জন্য প্রস্তাব করেন।

অর্থমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার পরিচালকরা জানান, বাণিজ্য সহজীকরণ অর্থাৎ আমদানিকারক এবং রপ্তানিকারকদের ভোগান্তি কমানোর জন্য কাস্টমসে একটা আন্তর্জাতিক মানের ল্যাব করে দেয়া হবে।

চট্টগ্রাম চেম্বার নিজস্ব অর্থায়নে একটি স্ক্যানার মেশিন দেয়ারও প্রতিশ্রুতি দেয়। চট্টগ্রাম চেম্বার ব্যাংক ঋণের সুদের হার কমানো, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া এবং কাঁচামালের ওপর আরোপ করা শুল্ক কমানো-এসব বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তারা উল্লেখ করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য  অনুদান হিসেবে এক একর জমি দেন। পরবর্তীতে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এজন্য তারা আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে চট্টগ্রাম চেম্বার সরকারের যেকোনো কার্যক্রম, সরকারের নীতি সহায়তার কারণে যে যেকোনো উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত রাখার আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী চেম্বার পরিচালকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তিনি আবুধাবি-দুবাইয়ের আদলে বে-টার্মিনালে তিনটি টার্মিনাল করা এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে কিভাবে অংশগ্রহণমূলক করা যায়, তার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও