চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পান্তা ইলিশসহ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) উদযাপিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বৈশাখী মেলায় নানান রকম পরসা সাজিয়ে দোকান বসেছে। উপজেলার মেঘমল্রার খেলাঘর আসর,বালামখানা,শৈল্পিক সাংস্কৃতিক সংগঠন, শৈলী,শিল্পকলা একাডেমী,মুকুল ফৌজ,সীতাকুণ্ড ডিগ্রি কলেজ,কালীতলা বৈশাখী মেলা সহ বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসব প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এ সময় উপিস্থত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর,যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মো. মোরছালিন, যুগ্ম সদস্য সচিব মো. সালামত উল্লাহ, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব ছালে আহমদ সলুসহ অসংখ্য নেতাকর্মী ও উপজেলা সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে আনন্দঘন করে তোলে। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে নতুন বছরকে বরণ করার অনন্য উপলক্ষ। অনুষ্ঠান শুরুতেই সকল সংগঠন একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র্যালি , জাতীয় সংগীত পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবশেষে হলরুমে পান্তা ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘটে।


