রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম , চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সংল্যালঘু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্বক জখম করেছে মাদকাসক্ত দুই পরিবারের সদস্যরা।

- Advertisement -

গতকাল সন্ধ্যায়  উপজেলার কুমিরা রেল স্টেশন কোয়াটারে ঘটে এমন জখন্যতম ঘটনা। আহতরা চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -shukee

স্হানীয় সূত্রে জানা গেছে, কুমিরা রেল স্টেশন সংলগ্ন রেল কোয়াটারে বসবাস করেন সাবেক রেল কর্মচারীর  বিধবা কন্যা স্বপ্না রানী নাথ ।  গতকাল সন্ধ্যায় পাশ্ববর্তী বসবাসরত মামুন ও নুরুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে  তারা তাদের পরিবারের নারী পুরুষ একত্রিত হয়ে দা- ছুরি নিয়ে স্বপ্না রানীর উপর একযোগে হামলা চালায়।  এসময় মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সাইমুন (২০) তার বাবা মামুন প্রকাশ গাজাটি মামুন,তার স্ত্রী হোসনে আরা অন্তর (২২) তার মাদক বিক্রেতা বাবা নুর ইসলাম,তার স্ত্রী শাহিনুর একযোগে হামলা চালায়। এসময় হামলাকারীরা ছুরি দিয়ে স্বপ্না রানী নাথের ছেলে জয় চন্দ্র নাথের  মাথায় ও পেটসহ শরীরের বিভিন্ন স্হানে  ছুরি দিয়ে মারাত্বক যখম করে। স্বামীকে বাচাতে স্ত্রী জয়ন্ত্রী নাথ  এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে যখম করে। তার মা স্বপ্না রানী এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় । আহতদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের বাধা দেয়। স্থানীয়দের সহায়তায় আহত স্বপ্না রানীর ছেলে জয় কুমান নাথ (২২)  ও ছেলের বউ জয়ন্তী রানী নাথ (১৯)  চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। জয় চন্দ্রের  অবস্হা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানায়।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গেলেও আসামীদের আটকাতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ।

হামলাকারীরা মাদক বিক্রেতা,মাদক সেবী। তারা কুমিরা রেল কোয়াটারকে মাদকের আখড়া হিসেবে গড়ে তুলেছে বলে এলাকাবাসী জানায়।

আহতদের সাথে যোগাযোগ করা হলে  তারা হামলাকারীদের ভয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে  নারাজ। এলাকাবাসী সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

ঘটনাস্হলে যাওয়া এসআই কামরুজ্জামান জানায়, এলাকাবাসীর ফোন পেয়ে কুমিরা রেল কোয়াটারে গিয়ে দেখি বেশ কয়েকজন আহত,তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বলি,পরে থানায় মামলা করার পরামর্শ দেই।

ওসি তদন্ত মো. আলমগীর জানায়, মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, ভিকটিম মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও