সীতাকুণ্ড পৌরসদরের আবাসিক সাইমুন হোটেলসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে উল্টো বাজার কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজার কমিটির নেতারা বলেন, পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বর্তমান ছাত্র শক্তির সীতাকুণ্ড উপজেলা কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানা বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া সীতাকুণ্ডে ঘুরতে আসা (চন্দ্রনাথধাম-ইকোপার্ক ও গুলিয়াখালী সাগর উপকূলে) পযটকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এছাড়া অনৈতিক সুবিধা না পেয়ে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার করছে তারা।
সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌরসদর বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রফিক লিখিত বক্তব্যে বলেন, আসাদ ও রানা সীতাকুণ্ড পৌরসদর বাজারে মব সৃস্টি করে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানী ও চাঁদাবাজি করছে দীর্ঘদিন ধরে।তাদের হাত থেকে রেহায় পায়নি সাংবাদিকরাও। তাদের হয়রানীতে অত্যচারে সীতাকুণ্ডে কমছে পযটকও।
তিনি বলেন, তাদের কার্যক্রমের ধরণ হলো- হঠাৎ করে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করা অবৈধ বা অনৈতিক কার্যক্রমের অভিযোগ তোলা। কর্মচারী ও মালিকদের ভয়ভীতি প্রদর্শনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করে আতঙ্ক ছড়ানো। পরবর্তীতে দাবিকৃত টাকা হাতিয়ে নেয়া। তারা সংঘবদ্ধ ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী রযেছে বলে জানান সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরা হয়, গত ৬ এপ্রিল পৌরসদর এলাকায় অবস্থিত হোটেল সাইমুনে আসাদ ও রানা বাহিনী উশৃঙ্খল ও সন্ত্রাসীচক্র পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। তারা হোটেলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, ভাঙচুর চালায়, আতঙ্ক সৃষ্টি করে এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে নির্মমভাবে মারধর করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, দপ্তর সম্পাদক ম্রীধাম মাস্টার, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন এবং সদস্য মহিদুল আরম আবির প্রমুখ।


