শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় ভাটিয়ারীতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক  সড়ক  দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী প্রকাশ জীবন চৌধুরী  (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন   ।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল)  সকাল ১১ টায় ভাটিয়ারি শহীদ মিনার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী লরি জীবন চৌধুরীকে  বাইকের পেছন থেকে  ধাক্কা দিলে তাঁর জীবনের গতি চিরতরে শেষ হয়ে যায়।  ঘটনাস্হলেই মৃত্যু হয়। নিহত জীবন চৌধুরীর বাড়ি উপজেলার মধ্যম ঘোড়ামরা এলাকায়।

- Advertisement -shukee

জীবন চৌধুরীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবন স্থানীয় রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিহত পরিবারের স্বজনদের আর্তনাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও