বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী ” এ প্রতিপাদ্য ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ‘২০২৬ উদযাপনে  এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড  জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার ( ৭ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে একটি  র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনজন বোট মালিকের হাতে বোটের লাইসেন্স হস্তান্তর করা হয়।

- Advertisement -shukee

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ।

মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. তৌসিফ উদ্দিন, মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল আলীম, চট্টগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কামন্ডার হামিদুল ইসলাম, নৌ পুলিশের এসআই ছায়েদুল রহমানসহ স্থানীয় জেলে, সরকারি-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও