চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ”জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি” প্রকল্পের আওতায় পরিক্ষামূলক দুইটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপিত হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া গ্রামে কন্টেইনার বেস্ট মিনি কোল্ড স্টোরেজ এবং বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামে রুম বেজড মিনি কোল্ড স্টোরেজ স্থাপিত হয়েছে।

আজ বুধবার (০১ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের তিনটি পরিদর্শক দল মিনি কোল্ড স্টোরেজ দুইটি পরিদর্শন করেন এবং এই ধরনের কোল্ড স্টোরেজ পার্বত্য জেলাগুলোতে স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড উপজেলায় ব্যাপক উৎপাদিত বিভিন্ন সবজি বাজার মূল্য তাৎক্ষণিক কম থাকে বিধায়, বা বাজারজাত করতে সমস্য দেখা দিলে সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রয়োজন। অতিসম্প্রতি দুইটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপিত হয়েছে-যা সংরক্ষণের কাজ উদ্ভোধন করা হয়। সংরক্ষণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে, এ সকল মিনি কোল্ড স্টোরেজের সুফল কৃষক ভাইয়েরা পেলে অদূর ভবিষ্যতে ব্যক্তি উদ্যোগেও মিনি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠিত হবে। এই কোল্ড স্টোরেজ সৌর বিদ্যুৎ দিয়েও চলবে আবার বিদ্যুৎ দিয়ে ও চলবে। যা পর্বর্তীতে বাণিজ্যিকভাবে স্হাপিত হবে বলে আশা করা যাচ্ছে।

