সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন মেয়াদে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে সংগঠন “সীতাকুণ্ড ছাত্রদল ফোরাম” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ টায় সীতাকুণ্ড উত্তর বাজারস্হ রাজবাড়ী রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গাজী সুজা উদ্দীন।

সংগঠনের সভাপতি এস এম তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আজমল হোসেন হিরোর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকার আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মহিনউদ্দিন , সালাউদ্দিন সোহাগ,মো. আলী আকবর বাহার,ইকবাল হোসেন বাপ্পি,আবুল মনছুন,আইয়ুব আলী,আলী হোসেন মানিক, সাইফুৱ ইসলাম,মো. বেলাল উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, সীতাকুণ্ড বিএনপির রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। ছাত্রদলের রাজনীতি করে আজ অনেকেই উপজেলা,জেলা, কেন্দ্রে রাজনীতি করছেন। যেকোনো আন্দোলন সংগ্রাম, স্হানীয় ও সংসদ নির্বাচনে ছাত্রদলই ভোট সংগ্রহে মূল উৎস ছিল। এল কে সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদল ছিল সু-সংগঠিত।
নেতাদের কাছে ছাত্রদল ছিল খুবই মূল্যায়ন। তৎকালীন ছাত্রদলের নেতা আজ অবহেলিত,নির্যাতিত- নিপীডিত।
তবে একটি কথা মনে রাখতে হবে,ছাত্রদল করে যারা রাজনীতিতে প্রবেশ করেছে তারাই প্রকৃত দলের দুঃসময়ের সাথী। বিএনপির আপদকালে সাবেক ছাত্রদলই সবার আগে এগিয়ে আসবে ও এসেছে। বক্তারা উপজেলার সকল সাবেক ছাত্রদলের নেতাদের নিয়ে সুসংগঠিত ছাত্রদল ফোরাম গঠন করার আহবান জানান।

