সীতাকুণ্ডে সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পীকার প্রয়াত ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর দক্ষিণ রহমতনগর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বাড়ির কেয়ারটেকার মো. নুরুজ্জামান প্রকাশ আলতাফ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগপত্রে বাদী বলেন,বাড়ির মালিকেরা কেউ বাড়িতে থাকেন না,মাঝেমধ্যে বাড়িতে আসেন। আমি আর আমার সহকর্মী মো. মজিবুল হক পাশের টেনশেডঘরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠে বাড়ির মূল দরজা খুলে দেখি ঘরের ভেতরের ৪টি বাথরুমের দরজা খোলা। বাথরুমের সকল পিটিংস ,বিক কক,কল, শাওয়ার,ঝর্ণা,কাপড় রাখার স্ট্যান্ড ইত্যাদি কে বা কারা নিয়ে যায়। প্লাস্টিকের একটি দরজা ভেঙ্গে চোরের দল ঘরে ঢুকে।

এর আগেও এ বাড়িতে গরু চুরি হয়েছে কিন্তু কোনো কুল কিনারা হয়নি। আসলে পুরো সীতাকুণ্ডে গরুসহ বিভিন্ন জিনিসের চুরিচামারি আশঙ্কাজনকহারে হারে বেড়েছে। চোরাতঙ্কে ভোগছে মানুষ। এ ব্যাপারে পুলিশের ভূমিকা হতাশাজনক বলে ভুক্তভোগীরা জানায়।

