বুধবার, ১১ মার্চ ২০২৬

সব অনিশ্চয়তা দূর করে দেশে ফিরলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম।

- Advertisement -

সোমবার (২ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুশফিককে বহনকারী বিমান।

- Advertisement -shukee

পবিত্র উমরাহ হজ পালন করতে গত সপ্তাহে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। ফলে উড়াল দিয়েও বিমান ফের ফিরে আসে জেদ্দায়।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায় সব ফ্লাইট। ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েক দিন ধরে জেদ্দায় আটকে ছিলেন মুশফিক। ফলে তার পরিবারসহ সমর্থকদের মনে দেখা দেয় চিন্তার কালো মেঘ।

তবে এরপর সরকারের উর্ধ্বতন মহলে শুরু হয় নানা ধরনের তৎপরতা। বিষয়টি ব্যক্তিগতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তদারকি করেন।

অবশেষে রবিবার রাতে প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, মুশফিক সেই রাতেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। মধ্য রাতের ঠিক পরেই মুশফিক নিজেও ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

মুশফিক লেখেন, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন ও দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’

এরপর আজ সোমবার সব অনিশ্চয়তা কাটিয়ে সকালে মুশফিক নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে পৌঁছেছেন বাসাতেও।

মুশফিকের নিরাপদে বাসায় ফেরার তথ্য দিয়ে তার সহধর্মিনী জান্নাতুল কিফায়েত মন্ডি এক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় ফিরে এসেছে।’

জান্নাতুল আরো বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। যারা আমার খোঁজখবর নিয়েছেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সকল আপনজনকে অসংখ্য ধন্যবাদ।’

এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সবকিছু শান্ত হওয়ার দোয়াও করেছেন মুশফিকের স্ত্রী। তিনি বলেন, ‘আমরা দোয়া করি, ইনশাআল্লাহ, পৃথিবীর পরিস্থিতি খুব শিগগিরই শান্ত ও স্বাভাবিক হয়ে উঠুক।’

সর্বশেষ

এই বিভাগের আরও