বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যরাও একই সময়ে বঙ্গভবনে উঠেছেন।
আজ রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে বঙ্গভবনের গার্ড অব অনারের স্থানে নিয়ে যায়।

সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় এবং রাষ্ট্রপতি সুসজ্জিত দলের গার্ড পরিদর্শন করেন।
গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিন তিনি হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে ছিলেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিকসচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম রাষ্ট্রপতিকে অক্টাগনে (সংবর্ধনা জানানো বিশেষ চত্বর) ফুলেল শুভেচ্ছা জানান।
এই আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে নিজের চেম্বারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে তারেক রহমান সরকার গঠনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে ৩৫ নম্বর হেয়ার রোডের বাসায় ছিলেন

