Monday, 24 August 2026

[the_ad id='15178']

হাম উপসর্গে তিন জনের মৃত্যু, নতুন রোগী ১২২৮

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৮ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪৯ হাজার ৫০৩ জন।

গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ৬০৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭৫ জন।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও