শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের স্প্রিং—২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল সোমবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী,  বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

- Advertisement -

অতিথিরা বলেন, সুন্দর সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে সমস্ত অনিয়ম দূর করা সম্ভব। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত রেখে নিয়মিত অধ্যায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। সাউদার্ন ইউনিভার্সিটি তোমাদের প্রতিষ্ঠান। তোমরাই এগিয়ে নেবে এই প্রতিষ্ঠানকে। আর এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে যাবে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ।

- Advertisement -shukee

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন ।

ছবির ক্যাপশন: আইন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে নবীন শিক্ষার্থীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও