বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ফাইনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) ফাইনাল পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
- Advertisement -

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলী। ভাইস চ্যান্সেলর পরীক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের গৃহীত সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি পরীক্ষার মান ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

