বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

যুবদল নেতাকে গুলি করে হত্যা পল্লবীতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে যুবদলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া।

- Advertisement -

ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনের সি ব্লক এলাকায়।

- Advertisement -shukee

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাত আটটার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত ব্যক্তি যুবদলের স্থানীয় ইউনিটের দায়িত্বশীল নেতা ছিলেন। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্ধ্যা ছয়টা চল্লিশের দিকে সেকশন–১২ এলাকায় একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানে বসে ছিলেন কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তার মাথা, বুক ও পিঠে পরপর সাতটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা সংগ্রহ করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও