বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বিএনপিপ্রার্থী কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী  আলহাজ্ব কাজী মোহাম্মদ সালাউদ্দিন ৫ নভেম্বর ২০২৫ বাবার কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই উপলক্ষে তার  বাঁশবাড়ীয়ার বাড়িতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত একটি সভা অনুষ্ঠিত হয় ।

- Advertisement -

সভায় কাজী মোহাম্মদ কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন । দলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রতীকে তাকে মনোনীত করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, কোনো প্রকার উস্কানিতে পা দেয়া যাবে না । কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। দল যেহেতু তাকে মার্কা দিয়েছে কাজেই এই মার্কাকে সম্মান করা সবারই দায়িত্ব । সংক্ষিপ্তে সভায় মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ছাত্রদলের সভাপতি কাজী মোহাম্মদ সলিমুদ্দিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির আহমদ, সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর ইমরানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভা শেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার বাবার কবরের জিয়ারত করেন এবং মিছিল সহকারে বাঁশবাড়িয়া বাজারে তার নির্বাচনী প্রচারণা চালান ।

- Advertisement -shukee

এর পূর্বে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ।

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও