‘নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টমনেন্টে ফিরে যাবে’ বলে মন্তব্য করেছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
বুধবার (০৫ নভেম্বরে) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এছাড়াও নিয়মিত এই সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, এবার নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য নিয়োজিত থাকবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময় প্রস্তত তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করনীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদর জানায়, বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। মিথ্যাকে বিতাড়িত করতে সত্য যথেষ্ট।
এছাড়া নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
এসময় আইন শৃঙ্লাপরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টমনেন্টে ফিরে যাবে। আরও জানানো হয় নিয়মিত ট্রেনিংগুলোতে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনীটি জানিয়েছে, সেনা ও আইসিটি দুটি স্পেশাল এক্ট, দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া চলবে।

