ফ্রিজে পচা বাসী মাংস সংরক্ষণ, নোংরা পরিবেশে খাবার পণ্য কুটা-বাছা ও অসাস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে সীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১নভেম্বর) সীতাকুণ্ডে নিরাপদ বেকারী ও ২টি বিরিয়ানি হাউজে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ফখরুল ইসলাম জানায়, সীতাকুণ্ডে নিরাপদ বেকারীতে নোংরা পরিবেশ ও বিরানী হাউজে পচা-বাসী মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেটের পাশে মাংস কুটাবাছা , ফ্রিজে অনেক দিনের পূর্বের মাংস সংরক্ষণ- যা থেকে গন্ধ বের হচ্ছে ।
ইউএনও তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। পরবর্তীতে এই অবস্হা পাওয়া গেলে প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন বলে সতর্ক করে দেন।


