বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে, তারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী

জামায়াত তাফসির মাহফিলকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করেছে: হারুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী তাফসির মাহফিলকে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার করছে।

- Advertisement -

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্মকে আড়ালে রেখে রাজনৈতিক স্বার্থ হাসিল করা ইসলামসম্মত নয়। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেদাতি। যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে, তারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী।”

- Advertisement -shukee

হারুনুর রশীদ আরও বলেন, “জামায়াত বারবার বিএনপিকে চাঁদাবাজির দল হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু নবাবগঞ্জে বিএনপির কোনো নেতা চাঁদাবাজি করেছে—এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমার ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সভায় মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মেম্বার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তোসী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেসবাউল ইসলাম এবং মহারাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলিমসহ জেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও