রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মাহিয়া কোহিনা মাচাদো

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মাহিয়া কোহিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

- Advertisement -

নোবেল কমিটি জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী।

- Advertisement -shukee

এর আগের বছর শান্তিতে পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

প্রসঙ্গত, শান্তিতে নোবেল পুরস্কারে এ বছর মনোনয়ন পেয়েছিলেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছেন সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী ৫০ বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে।

সর্বশেষ

এই বিভাগের আরও